ভর্তি দিকনির্দেশিকা-২০২২/২০২৩ শিক্ষাবর্ষ

মে ০১, ২০২২

# ভর্তি শুরু

১৪৪৩-৪৪ হিজরী, ২০২২-২৩ ইংরেজি শিক্ষাবর্ষে সকল বিভাগে আগামী ১০ ই মে ২০২২ ইংরেজী, মঙ্গলবার ভর্তি শুরু। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ পর্যন্ত ভর্তি চলবে। ভর্তি কার্যক্রম সমাপ্ত হবে ১৮ মে’২০২২ ইংরেজি, মঙ্গলবার। বুধবার “ইনশাআল্লাহ” ইফতেতাহ হবে।

# বিভাগ সমূহ

♦ কিতাব বিভাগ

(উর্দু জামাত থেকে শরহে বেকায়াহ পর্যন্ত)

♦ হিফজুল কুরআন বিভাগ

(নাজেরা ও হিফজ শাখা)

‌‌‌‌‌♦ ‌ক্বিরাআতুল কুুুরআন বিভাগ

(শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত)

শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলবে। চতুর্থ শ্রেণীতে শুধুমাত্র ছাত্র।

♦ খুছুছী জামাত

(শুধুমাত্র হাফেজ ছাত্রদের জন্য, এক বছরে উর্দু থেকে মিজান জামাত সমাপ্ত)

# ভর্তির সময় যা প্রয়োজন

শিক্ষার্থীর সাথে অবশ্বই অভিভাবক থাকতে হবে। জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, এতিমের ক্ষেত্রে চেয়ারম্যানের সত্যায়নপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র আনতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তির্ন হতে হবে। কিতাব বিভাগের ছাত্রদের খোরাকি ফ্রি।

ভর্তিচ্ছুক ছাত্রদের মাদ্রাসা অফিস থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি দিকনির্দেশিকা, ভর্তি ফরম, ছাত্র নীতিমালা ও সিলেবাস সংগ্রহ করার আহবান রইল।

বিশেষ দ্রষ্টব্য : কাফিয়া ও শরহেজামি তাদাখুল জামাত, অর্থাৎ একসাথেই পড়ার সুবিধা। গরীব ও মেধাবী ছাত্রদের বিভিন্ন সুযোগ-সুবিধা। শরহে বেকায়ায় খোরাকি সম্পূর্ণ ফ্রি।

বিস্তারিত জানতে ফোন করুন ০১৭১২ ০৩৭২৬৩ (মুহতামিম) ০১৭৬৬ ৪৩৬৬১৪ (অফিস)

WhatsApp Chat
Messenger Chat